রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শার কন্যাদহে সন্ত্রাসীদের হাতে  বিএনপি'র ২ কর্মী গুরুতর জখম : অভিযুক্ত একাধিক মামলার আসামি জিল্লু আটক 

শার্শার কন্যাদহে সন্ত্রাসীদের হাতে  বিএনপি'র ২ কর্মী গুরুতর জখম : অভিযুক্ত একাধিক মামলার আসামি জিল্লু আটক 

শার্শার কন্যাদহে সন্ত্রাসীদের হাতে  বিএনপি'র ২ কর্মী গুরুতর জখম : অভিযুক্ত একাধিক মামলার আসামি জিল্লু আটক 

যশোরের শার্শার কন্যাদহে সন্ত্রাসীদের হাতে বিএনপি'র ২ কর্মী গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে জিল্লু রহমান নামে একজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, শার্শা থানায় ৯ আগস্ট একটি মারামারি ও গুরুতর জখমের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শার কন্যাদহ গ্রামে পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও গুরুতর জখম করার অভিযোগ ওঠে। এতে ওই ব্যক্তির মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।


এ ঘটনায় রেশমা খাতুন নামে এক নারী বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। তবে মামলার আসামিদের মধ্যে জিল্লু নামে একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে।


তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তার প্রভাব ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করছিল।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

বেনাপোল প্রতিনিধি :