শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরের ইউএনও কাজী নাহিদ ইভাকে বিদায়ী শুভেচ্ছা, মানিকগঞ্জে নতুন দায়িত্ব

হোসেনপুরের ইউএনও কাজী নাহিদ ইভাকে বিদায়ী শুভেচ্ছা, মানিকগঞ্জে নতুন দায়িত্ব

হোসেনপুরের ইউএনও কাজী নাহিদ ইভাকে বিদায়ী শুভেচ্ছা, মানিকগঞ্জে নতুন দায়িত্ব

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস্ কাজী নাহিদ ইভা পদোন্নতি পেয়ে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হয়েছেন। তাঁর পদোন্নতি ও নতুন কর্মস্থলে যোগদানের খবরে হোসেনপুরবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি বিদায়ের আবেগও বিরাজ করছে।

হোসেনপুরে দায়িত্ব পালনকালে কাজী নাহিদ ইভা প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগ ও জনবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রশংসা অর্জন করেন। তাঁর কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণে উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা এসেছে বলে মনে করেন স্থানীয়রা।

সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন—এমনটাই জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কাজী নাহিদ ইভার পদোন্নতিকে তাঁর দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন হোসেনপুরবাসী। নতুন কর্মস্থল মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তাঁর সাফল্য কামনা করেছেন স্থানীয়রা।

বিদায়লগ্নে হোসেনপুরবাসীর পক্ষ থেকে প্রিয় ইউএনও কাজী নাহিদ ইভার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে। নতুন দায়িত্বেও তিনি দক্ষতা, সততা ও মানবিকতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা সবার।

শুভকামনা ও শ্রদ্ধায়—হোসেনপুরবাসী। 

বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: