সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার তদন্তে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।


শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান।


তিনি বলেন, দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্টে একটি গোষ্ঠী কাজ করছে। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করছে তাদের ষড়যন্ত্রের অংশ আজকের হাদির ঘটনা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এমনটাও জানান তিনি।


এর আগে, দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 


প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদি রিকশায় ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।