রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেমিট্যান্স যোদ্ধা পরিবারের জন্য মানবিক হাসপাতাল গড়তে চান হাবিবুর রহমান কুতুব।

রেমিট্যান্স যোদ্ধা পরিবারের জন্য মানবিক হাসপাতাল গড়তে চান হাবিবুর রহমান কুতুব।

রেমিট্যান্স যোদ্ধা পরিবারের জন্য মানবিক হাসপাতাল গড়তে চান হাবিবুর রহমান কুতুব।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে প্রবাসীদের নিয়ে একটি মানবিক উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা করেছেন সৌদি আরবপ্রবাসী হাবিবুর রহমান কুতুব। তার উদ্যোগে ১০০ সদস্যের একটি সংগঠন গঠনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৯০ জন সদস্য এতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা পরিবার মানবিক হাসপাতাল নামে একটি হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখছেন কুতুব। প্রাথমিকভাবে ১০০ শয্যার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

হাবিবুর রহমান কুতুব বলেন,দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পরিবার ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি মানবিক হাসপাতাল প্রতিষ্ঠার চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত হাসপাতালটি শুধু প্রবাসীদের পরিবারের জন্য নয়,এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায়ও ভূমিকা রাখবে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

হাবিবুর রহমান কুতুব তার বক্তব্যে বলেন,রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি মানবিক উদ্যোগ গড়ে তুলতে চাই। সবাই পাশে থাকলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

রশিদাবাদ ইউনিয়নের প্রবাসী ও স্থানীয় মানুষের সমন্বয়ে উদ্যোগটি ধীরে ধীরে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।