খাগড়াছড়ির পানছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উপজেলার সার্বিক অপরাধ চিত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও পানছড়ি বাজার এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও প্রতিকারের প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
আজিজুর রহমান শাহীন