রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লাখুহাটিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কার

লাখুহাটিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কার

লাখুহাটিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে ১০ হাজার টাকা পুরস্কার

কিশোরগঞ্জের লাখুহাটি গ্রামের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী আশা মনিকে ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন ডা. সাজ্জাদ সাজন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে তাঁর এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে ডা. সাজ্জাদ সাজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেন, লাখুহাটি গ্রামের কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন।

এ ঘোষণার বিষয়টি স্টুডেন্ট কেয়ার একাডেমির পরিচালক এসএসসি প্রস্তুতি ব্যাচ–২০২৬-এর শিক্ষার্থীদের জানান এবং জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নিজের পক্ষ থেকেও ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় উত্তর লাখুহাটি গ্রামের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী এবং স্টুডেন্ট কেয়ার একাডেমির এসএসসি প্রস্তুতি ব্যাচ–২০২৬-এর শিক্ষার্থী আশা মনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে।

আশা মনির জিপিএ-৫ অর্জনের খবর জানতে পেরে ডা. সাজ্জাদ সাজন অল্প সময়ের মধ্যেই বিকাশের মাধ্যমে তার কাছে ১০ হাজার টাকা পুরস্কার পাঠিয়ে দেন।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফলের প্রতি উৎসাহিত করতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্টুডেন্ট কেয়ার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করে আশা মনি-সহ ব্যাচের অন্যান্য কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। 

বদরুজ্জামান ভূইয়া সোহাগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: