মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯ ঘণ্টার মধ্যে মাগুরায় অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, আটক ১

৯ ঘণ্টার মধ্যে মাগুরায় অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, আটক ১

৯ ঘণ্টার মধ্যে মাগুরায় অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, আটক ১

মাগুরায় অপহরণের অভিযোগের মাত্র ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় মোঃ রবিউল মোল্যা (২০) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।
 

পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানাধীন বরুনাতৈল গ্রামের জারিয়া আক্তার (৩০) গত ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টার দিকে কান্নারত অবস্থায় পুলিশ সুপার, মাগুরার কার্যালয়ে উপস্থিত হয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অভিযোগ করেন, তার ১৪ বছর বয়সী শিশু কন্যাকে অপহরণ করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার, মাগুরা অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব দেন।
 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের নির্দেশনায় সিসিআইসি, মাগুরার এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
 

অভিযানের একপর্যায়ে ১০ আগস্ট রাত ৩টার দিকে মাগুরা জেলা ও খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণের অভিযোগে মোঃ রবিউল মোল্যা (২০), পিতা-বাদশা মোল্যা, মাতা-মমতাজ বেগম, সাং-বরুনাতৈল, থানা-মাগুরা, জেলা-মাগুরাকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশু ও আটক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও অপরাধ দমনে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: