রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সিরাজুল ইসলাম

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সিরাজুল ইসলাম

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সিরাজুল ইসলাম

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া বাজারে বন্ধন স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে শ্রী শিব সংকরমনি পরিচালিত একটি মুদিখানার দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫  হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া জব্দকৃত অবৈধ সিরাপ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার(১০ আগস্ট) সন্ধা ৬টার দিকে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণ এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রয় বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। 


নলডাঙ্গা নাটোর সংবাদদাতাঃ