রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচোলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বজনপ্রীতি অভিযোগ

নাচোলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বজনপ্রীতি অভিযোগ

নাচোলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বজনপ্রীতি অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ডের 
আদমশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, এ বিষয়ে ,নাচোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, আমানুল্লাহ আল মাসুদ, ডালিম, রোমিওসহ অন্যন নেতা কর্মীরা। প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা এবং যোগ্যদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আন্দোলনকারীরা অভিযোগ বলেন,
নাচোলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের যোগ্য ও প্রকৃত দাবিদারদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হওয়ায় এর মাধ্যমে সংগৃহীত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। এমন বিতর্কিত প্রক্রিয়ার ভিত্তিতে প্রস্তুত করা ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এমন দাবি স্থানীয়দের। 

এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে  এটি ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বও। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবেন। একই সঙ্গে বিতর্কিত ফলাফল পুনর্বিবেচনা, তথ্য পুনরায় যাচাই-বাছাই এবং প্রকৃত যোগ্য ব্যক্তিদের ন্যায্যভাবে তালিকাভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দাবি সচেতন মহলের।

এছাড়াও অভিযোগকারীদের দাবি, বিতর্কিত নিয়োগের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা ফলাফলও প্রশ্নবিদ্ধ। তাই বর্তমান ফলাফল প্রত্যাখ্যান করে নিয়োগ প্রক্রিয়া তদন্ত,তথ্য 
পুনরায় যাচাই-বাছাই এবং প্রকৃত যোগ্য 
তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন চলমান থাকবে। 

মোঃহাবিবুর রহমান তাঁর , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: