রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালতির বিলে ঝড়ের তাণ্ডব: বাবা বাঁচলেও প্রাণ গেল ছেলের

হালতির বিলে ঝড়ের তাণ্ডব: বাবা বাঁচলেও প্রাণ গেল ছেলের

হালতির বিলে ঝড়ের তাণ্ডব: বাবা বাঁচলেও প্রাণ গেল ছেলের

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা ও ছেলে। এ ঘটনায় বাবা গুরুতর আহত অবস্থায় প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে। নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের মো. হবি প্রামাণিকের (৬০) ছেলে। বাবা হবি প্রামাণিক এ ঘটনায় আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের উদ্দেশ্যে বাবা ও 

ছেলে নৌকায় করে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে হবি প্রামাণিক ও সদু ইসলাম পানিতে পড়ে যান। এ সময় হবি প্রামাণিক আহত অবস্থায় অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও সদু ইসলাম পানিতে ডুবে যান। পরে স্থানীয় এলাকাবাসী জালের সহায়তায় 

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো সোহান সরকার