রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে র‍্যাবের টাউনহল সভা: মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শ্রীপুরে র‍্যাবের টাউনহল সভা: মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শ্রীপুরে র‍্যাবের টাউনহল সভা: মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

গাজীপুরের শ্রীপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)  এর আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের ক্ষণিকা সভাকক্ষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার পরও তারা অল্প সময়ের মধ্যেই মুক্ত হয়ে ফিরে এসে তথ্যদাতাদের হুমকি দেয় এমন অভিজ্ঞতার কথা তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে থাকা ভীতি দূর করার আহ্বান সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়েছে টাউনহল সভায়।
 

সভায় চিকিৎসক ও রাজনীতিক মো. শফিকুল ইসলাম বলেন, মাদকসহ ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মনে ভয় কাজ করে, কারণ ধরা পড়েও তারা দ্রুতই ছাড়া পেয়ে উল্টো ভয়ভীতি দেখায়। এই আতঙ্ক দূর করা গেলেই স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে মানুষ সাহস নিয়ে দাঁড়াতে পারবে বলে তিনি মন্তব্য করেন। মাদক নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
 

শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, মাদক মামলায় গ্রেপ্তার আসামিরা কারাগার থেকে বেরিয়ে এসে ফের একই অপরাধে জড়ায়। কঠোর শাস্তি নিশ্চিত না করলে মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া র‍্যাবের প্রতি মানুষের মধ্যে আগের মতো আস্থা ও গুরুত্ব ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি।
সভায় নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষক মো. শাহাবুদ্দিন। তিনি জানান, থানায় একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য দেওয়ার পর পুলিশ তাকে ধরে নিয়ে গেলেও কিছুদিনের মধ্যে সে ছাড়া পেয়ে ফোনে হুমকি দেয় এবং জানিয়ে দেয় যে তথ্যদাতা কে, তা তার জানা।
 

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা কয়েকটি সমস্যার প্রতি র‍্যাবের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় রাত দশটার পর লোহার রড ছুঁড়ে গাড়ি থামিয়ে লুটপাটের ঘটনা ঘটছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিদের চরিত্রহননের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়ানো হলেও দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা।
 

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক গোলাম মুর্শেদ মুরাদ বলেন, মাদক বিক্রির নির্দিষ্ট কিছু স্পট রয়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো গেলে মাদক সেবনকারী ও ব্যবসায়ী উভয়েই সতর্ক থাকবে। পাশাপাশি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিদের সামাজিকভাবে সম্মানের সঙ্গে গ্রহণ করলে অনেকেই এই পথ থেকে সরে আসবে বলে মত দেন তিনি।
 

সভায় মাদক ব্যবসায়ী, ডিলার ও সেবনকারীদের বিষয়ে তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেন র‍্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার ইফতেখার আহমেদ।তিনি বলেন, মাদক ব্যবসায়ীর সংখ্যা অনেক, সেবনকারীর সংখ্যা আরও বেশি, তবে মূল ডিলার হাতে গোনা কয়েকজন। আর সেখানেই তারা অভিযান জোরদার করতে চান। তথ্যদাতাদের পরিচয় শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ও তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। স্থানীয় জনগণের সহযোগিতায় শ্রীপুরকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকের কারণেই সমাজে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: