রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জ সদরে পূর্ব শত্রুতার জেরে গরু চড়ানোর বিরোধকে কেন্দ্র করে হামলা, মা-ছেলেসহ আহত ৩

মানিকগঞ্জ সদরে পূর্ব শত্রুতার জেরে গরু চড়ানোর বিরোধকে কেন্দ্র করে হামলা, মা-ছেলেসহ আহত ৩

মানিকগঞ্জ সদরে পূর্ব শত্রুতার জেরে গরু চড়ানোর বিরোধকে কেন্দ্র করে হামলা, মা-ছেলেসহ আহত ৩

মানিকগঞ্জ সদর থানায় পূর্ব শত্রুতার জেরে গরু চড়ানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলেসহ তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রহিম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

অভিযুক্তরা হলেন— ১. মো. সালাম (২৫), ২. মো. সালাম (২৬), ৩. মো. শামীম (৪৫), ৪. মো. সালাম, ৫. সুফিয়া বেগম (৭০), সর্ব সাং- জয়রা, থানা ও জেলা- মানিকগঞ্জ সদর।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বাদীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত রোববার (০৮/০৮/২০২৬) সকাল ১১টার দিকে বাদীর পরিবারের একটি গরুতে করে বিবাদীদের ঘাস খাওয়ার খেত দিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
 

এ সময় বিবাদীদের হামলায় বাদীর মা সুফিয়া বেগম (৭০), স্ত্রী শিখা (২৮) এবং বাদী মো. আব্দুর রহিম নিজে গুরুতর আহত হন। হামলাকারীরা লোহার পাইপ ও লাঠির আঘাতে বাদীর স্ত্রীর বাম পায়ের হাড় ভেঙে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়া বাদীর মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। যাওয়ার সময় বিবাদীরা মামলা না করার হুমকি দেয় এবং মামলা করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে জানায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি: