রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লন্ডন যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

লন্ডন যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

লন্ডন যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আগামীকাল বুধবার সকালে তিনি রওনা হবেন বলে জানা গেছে। তার আগে আজ মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জ গেছেন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা করবেন।

বাড়ি যাওয়ার পথে তিনি ঐতিহাসিক পাগলা মসজিদে যান। সেখানে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি সেখানে দান করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মিরাজুল মইন জয়।


ইলিয়াস কাঞ্চন পাগলা মসজিদে গেছেন সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করছেন এই অভিনেতা। পরে সেখানে দান করেন তিনি।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে চলতি মাসের ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর কয়েকটি দিন আপনজনদের সঙ্গে কাটানোর পাশাপাশি দেখা করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। এবার ফিরে যাবার পালা, আবারও চিকিৎসার জন্য।

ইলিয়াস কাঞ্চনের পরবর্তী চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তার ছেলে জয়। তিনি বলেন, লন্ডনে পৌঁছানোর পর আগামী ১৯ আগস্ট তার বাবার মস্তিষ্কের পুনরায় স্ক্যান করা হবে। তিনি বলেন, ‘লন্ডনে পৌঁছানোর পর ১৯ আগস্ট মস্তিষ্কের পুনরায় স্ক্যান করা হবে। বিমান ভ্রমণের ধকল ও প্লেনের এয়ার প্রেসারের কারণে মস্তিষ্কে যে চাপ তৈরি হয়, তা কাটিয়ে উঠতে চিকিৎসকরা স্ক্যানের আগে অন্তত এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ১৯ আগস্টের স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পরই পরবর্তী চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লন্ডনের চিকিৎসকেরা।’

চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ধাপে ইমিউনোথেরাপি শুরু হতে পারে বলেও জানিয়েছেন জয়। তবে স্ক্যানের ফলাফল পর্যালোচনার পরই চিকিৎসার পরবর্তী পরিকল্পনা চূড়ান্ত হবে।