শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন

বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকে নিজের স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী আগুন। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার জনপ্রিয় গানে তার কণ্ঠ আজও শ্রোতাদের মনে গেঁথে আছে।

তবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের গানে নিয়মিত নন আগুন। সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী।

সম্প্রতি নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। এতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের একজন গায়ক। গানটি করার সময় থেকেই তার কথা মাথায় ছিল। পরে সুর ও সংগীতের কাজ শেষ করে তাকে গানটি পাঠাই। তিনিও গানটি পছন্দ করেন। এরপর বেশ আনন্দ নিয়েই রেকর্ডিং করেছেন।’

উল্লেখ্য, সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান দিয়ে চলচ্চিত্রে আগুনের অভিষেক। প্রথম সিনেমার গানেই তিনি শ্রোতাদের নজর কাড়েন। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

আগুনের কণ্ঠে উল্লেখযোগ্য সিনেমার গান রয়েছে ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ আরও অনেক সিনেমায়।