রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় দৈনিক করতোয়ার সাপাহার উপজেলা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দিনের আয়োজনে তিজারাহ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি ও উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

এ সময় সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার,  উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।