সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য আয়োজন

জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য আয়োজন

জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য আয়োজন

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব র‍্যালি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় হাতিয়া প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সুপারমার্কেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা শহর জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন হাতিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ ওসমান গণি রুবেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার বোরহানুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল, পৌর জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফয়জুল বারী তারিফ।

বক্তারা যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশগঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের বিভিন্ন অনিয়ম ও মাদকবিরোধী কর্মকাণ্ডে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।