রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধ! দুই যুবককে কুপিয়ে জখম

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধ! দুই যুবককে কুপিয়ে জখম

নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধ! দুই যুবককে কুপিয়ে জখম

সিরাজুল ইসলাম 
​নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের নলডাঙ্গায় নানার বাড়ির জমির ভাগ-বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই যুবককে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।

​বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন— নাটোর সদর উপজেলার নজরপুর গ্রামের মিতু তালেবের ছেলে মোঃ তামিম হোসেন (২৬) এবং একই এলাকার মোঃ মাসুদ রানার ছেলে মোহাম্মদ জিতু (২২)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ির সম্পত্তি ভাগাভাগি নিয়ে তামিম ও জিতুর সাথে তাদের আত্মীয় আসাদুল প্রাং (৪৫), তার ছেলে জীবন প্রাং (২৪) এবং স্ত্রী শাহিনা বেগমের (৩৯) বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুল ও তার ছেলে জীবন চাকু দিয়ে তামিম ও জিতুর ওপর হামলা চালায়।

​হামলায় ১ নং ভিকটিম তামিমের গলায় চাকুর আঘাত লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ২ নং ভিকটিম জিতুর ডান পাঁজরে আঘাত লাগায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল জানান, ​ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।