রাঙ্গাবালী উপজেলা ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারিশ ও বাছাই প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তদারকি ও সুপারিশ প্রক্রিয়ায় গাফিলতির সুযোগে , স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের প্রভাব পড়েছে।
এমনও অভিযোগ রয়েছে যে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং গত সময়ের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেউ কেউ বিভিন্ন তদবিরের মাধ্যমে অগ্রাধিকার পেয়েছেন। অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী ও যোগ্য অনেক কর্মী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন—এমন অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা প্রশাসনের দায়িত্ব। তাই কোনো পক্ষকে অযথা হয়রানি না করে ফ্যামিলি কার্ডের পুরো সুপারিশ ও বাছাই প্রক্রিয়া পুনরায় নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করার দাবি জানাচ্ছি।
যদি কোনো অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা সরকারি নীতিমালার ব্যত্যয় প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট তালিকা সংশোধন করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হোক।
ফ্যামিলি কার্ড হোক স্বচ্ছতার ভিত্তিতে।
তদবির ও স্বজনপ্রীতি নয়—যোগ্যতার মূল্যায়ন হোক।
প্রশাসনিক গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
রাঙ্গাবালীতে ফ্যামিলি কার্ডের বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।
আসাদুজ্জামান কাজল
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি