রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

ভালুকায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

ভালুকায় পুকুর থেকে  যুবকের মরদেহ উদ্ধার।

ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার ( ১৩ আগস্ট)  দুপুরে  পুকুরের পানিতে  ভাসমান অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুবেল মিয়া  উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, উপজেলার ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে রুবেল মিয়া বুধবার (১২ আগষ্ট)  রাতে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ভায়াবহ বাজারের কাছে একটি পুকুরে  লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় পুকুর থেকে লাশটি  উদ্ধার করে।

ভালুকা মডেল থানার এসআই সাইমন জানান,পুকুরের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। 

আশিকুর রহমান শ্রবান ভালুকা (ময়মনসিংহ)-