রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা।

মান্দায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা।

মান্দায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা।

নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডিপিইও এম. এম. মাহবুবুর রহমান। এ ছাড়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ও উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের বাংলা রিডিং দক্ষতা এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (FLN) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী অক্টোবরের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং দক্ষতা এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের FLN কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন নিশ্চিত করতে প্রধান শিক্ষক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শিক্ষার্থীদের রিডিং পারদর্শিতা বৃদ্ধি, FLN কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এম এ মতিন 
মান্দা (নওগাঁ) প্রতিনিধি