মো :রেজুয়ানুল হক পাকুন্দিয়া
আগামী ১৬ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
আজ ১৪ আগস্ট (শুক্রবার) পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন।
পরিদর্শনকালে প্রধান মন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।