ময়মনসিংহের ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের ‘মানে উল্লাহ সরকার বাড়ি জামে মসজিদ’-এর মুসল্লি ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের অজু ও গোসলের সুবিধার্থে নিজ অর্থায়নে একটি পুকুরঘাট নির্মাণের উদ্যোগ উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসাইন ।
শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে পুকুরঘাটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোহাম্মদ ইকবাল হোসাইন। তাঁর এই উদ্যোগে মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা ও সন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দ্বীনি কাজের পাশাপাশি জনকল্যাণমূলক এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী ।
স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়ায় পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, জনকল্যাণমূলক এমন উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।
আশিকুর রহমান শ্রাবন
ভালুকা ময়মনসিংহ