অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। দুবাইয়ে টসে হেরে আগে বোলিং করবে যুবা টাইগাররা।
শেষ দু’টি যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার মিশন লাল-সবুজের প্রতিনিধিদের।
উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৬০ রান।
