শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচোলে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নাচোলে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নাচোলে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃহাবিবুর রহমান খান  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার হয়েছেন।

​শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নাচোল পৌর এলাকার নিজ বাসস্থান থেকে তাঁকে আটক করা হয়।

​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাচোল থানায় দায়ের করা একটি পূর্বের মামলা এবং ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

​আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।