ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের কনকূয়া স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের মাঝে এপ্রোন ও প্র্যাকটিস জার্সি উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি কনকূয়া স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন আগামী ইউপি নির্বাচনে ২নং মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ডি জি এম বিশ্বাস পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেডের জিএম মোঃ মাকসুদুর রহমান মাকসুদ।
এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলিও তৈরি হয়।
কনকূয়া স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা জার্সি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, এমন সহযোগিতা তাদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
স্থানীয়রা মনে করেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আশিকুর রহমান শ্রাবন