সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ স'ন্ত্রা'সী

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ স'ন্ত্রা'সী

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই ২ স'ন্ত্রা'সী

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ,  চাঁদাবাজি,  মাদক মামলা সহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। অন্য আটক পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরও তিন জন পালিয়ে যায়।

তারা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, চারটি দেশীয় এলজি, ১০রাউন্ড এলজির গুলি ও তিন মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাত বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এলোপাতাড়ি গুলি করে আরও তিন জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান থাকবে।