রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল

বেলকুচিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল

বেলকুচিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চরনবীপুর কান্দাপাড়া স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সূর্যদয় তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় চরকাদহ গোপালপুর ফুটবল একাদশ ও কল্যাণপুর ইয়াংস্টার ফুটবল একাদশ। জমজমাট এ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুর আলম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসেন,ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী,সমাজসেবক হাজী ফজলুল হক প্রামানিক, সমাজসেবক সাইফুল ইসলাম মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জাকারিয়া হোসেন (জাকু) ও এস.এম. আব্দুর রাজ্জাক।
আয়োজনে: সূর্যদয় তরুণ সংঘ, চরনবীপুর কান্দাপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ