সিরাজুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতাঃ
‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নলডাঙ্গা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।
১৬ আগস্ট বরিবার ২০২৬ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দুইটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকালে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারনই নদে মৎস্য অবমুক্ত করন, উপজেলা চত্তরে র্যলী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধন। মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ। একই দিনে বারনই নদী/হালদি বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু সাঈদ, এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)শামীম হোসেন, কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা বিএপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও মৎস্য বিভাগের কর্মকর্তা উপজেলা মৎস্যজীবী সমিতির অনেকে।