রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
‘রুপালি  মৎস্যে স্বনির্ভর  দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা  পুলিশ এর পক্ষে  জনাব জয়ব্রত পাল,  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা - শাহীন মাহমুদ।  

জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সড়ক র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি।

মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।