রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় মন্ত্রীকে সংবর্ধনা আয়োজনে পৌর বিএনপি

মোংলায় মন্ত্রীকে সংবর্ধনা আয়োজনে পৌর বিএনপি

মোংলায় মন্ত্রীকে সংবর্ধনা আয়োজনে পৌর বিএনপি


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, আপনাদের এলাকায় উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরী নির্দেশে ঢাকা থেকে ছুটে এসেছি। মোংলা অর্থনৈতিক জনে প্রথম ফেজের কাজ অক্টোবরে শুরু হলে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে ও দ্বিতীয় ফেজ চালু হলে ৬০ হাজার লোকের কর্মসংস্থান হবে। চট্টগ্রাম বন্দরকে ছাড়াতে আকরাম পয়েন্ট থেকে ২৩ কিলোমিটার পাইপ টেনে গ্যাস এনে 'এফ এস আর ইউ' এর মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতি, জ্বালানি, ও বিদ্যুতের যুগান্তকারী উন্নয়ন করতে চান সরকার। তিনি আরো বলেন, মোংলা নদীতে বাংলাদেশ চীন মৈত্রী দশম সেতু হিসেবে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এছাড়া মোংলা খুলনা মহাসড়কে চার লেনে উন্নতি করন ও এই বন্দরকে আধুনিক গান করতে সরকার সরকার নানামুখী মেঘা প্রকল্প হাতে নিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালাম, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। সঞ্চালনা করেন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

এ সময় নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মোংলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 মেহেদী হাসান জিকো মোংলা প্রতিনিধি