কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণের আবেগঘন আবদার পূরণ করে প্রশংসায় ভাসছেন তারেক রহমান।
উপজেলার সড়ক দিয়ে বাসে যাওয়ার সময় রাস্তার পাশে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোশাররফ হোসেন নামের ওই তরুণকে। প্ল্যাকার্ডে লেখা ছিল— "মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে একটি সেলফি আমার জীবনের সেরা প্রাপ্তি।"
গাড়ি থেকে এমন ব্যতিক্রমী আবেদন দেখে বাস থামিয়ে তরুণ মোশাররফ ও তার সঙ্গীকে ভেতরে ডেকে নেওয়া হয়। শুধু তাদের সাথে সেলফি তোলাই নয়, বাস থেকে নামার আগে মোশাররফের হাতে উপহার হিসেবে একটি ফুটবল তুলে দেওয়া হয়।
সাধারণ তরুণের আবদার পূরণ ও ফুটবল উপহারের এই ভিডিও ও ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।
মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া
