শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানে কাঠগোলাপ গুঁজে জলকেলিতে পরীমনি

কানে কাঠগোলাপ গুঁজে জলকেলিতে পরীমনি

কানে কাঠগোলাপ গুঁজে জলকেলিতে পরীমনি

ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যার রুপালি পর্দার জাদুতে যতটা মাতেন ভক্তরা, তার চেয়েও বেশি তার উপস্থিতি মেতে থাকে সামাজিক যোগযোগ মাধ্যমে। নানা সময়ে ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সংবাদের শিরোনামে এলেও, নিজের মতো করে কাটানো সুবর্ণ সময়গুলোকে ভক্তদের সামনে উপস্থাপন করতে ভীষণ পছন্দ করেন এই নায়িকা।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। রাতের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে এক অনন্য জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে সুইমিং পুলের ক্রিস্টাল ক্লিয়ার নীল জলে নিজেকে মেলে ধরেছেন পরীমনি। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল। হালকা ও উষ্ণ আলোর আভায় পুলের জলে গা ভাসিয়ে পরম শান্তিতে চোখ বুজে রিল্যাক্স করছেন তিনি