রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেফতার

পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেফতার

পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেফতার


শাহিন ফকির,
​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ নাদিম শেখ (৩১) নামে এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার দিবাগত শেষ রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ হায়দার শেখের ছেলে।

পিরোজপুর সদর থানা ​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নাদিমকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন দায়িত্বরত কর্মকর্তা।

​এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং: ১৭, তারিখ: ১৭/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান ​"মাদকের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন—এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিন্দুমাত্র আপস করবে না।"