শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, পরে সবাই জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, পরে সবাই জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, পরে সবাই জীবিত উদ্ধার

পটুয়াখালী জেলা প্রতিনিধি

মৌসুমি নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর সাত জেলেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও তিনজন। পরে তাদেরও জীবিত উদ্ধার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারটির মালিক চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সোমবার আবহাওয়া খারাপ হওয়ায় ঘাটের দিকে ফেরার পথে হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজ তিন জেলের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরও জীবিত উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।

দুর্ঘটনার শিকার মাছ ধরার ট্রলারটি অন্য ট্রলার দিয়ে ঘাটে আনার চেষ্টা চলছে।