রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু

পটুয়াখালীতে ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু

পটুয়াখালীতে ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু

মোঃ রাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর সদর উপজেলায় ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদায় গিয়ে আর ওঠা হলো না মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নেন ইমাম আতাউল্লাহ। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ওঠেননি। বিষয়টি বুঝতে পেরে মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহত আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবা মাওলানা আব্দুস সালাম। তিনি ছিলেন বাবার একমাত্র সন্তান। পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন আতাউল্লাহ। নামাজ পড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। শান্ত ও নম্র স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন প্রিয়।

এক প্রতিবেশী বলেন, আতাউল্লাহ খুব ভালো ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতেন। নিয়মিত নামাজ পড়তেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, ‘আতাউল্লাহ তাঁর বাবার একমাত্র সন্তান ছিলেন। তাঁর দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। ছোট সন্তানদের রেখে এভাবে চলে যাওয়ায় স্বজনেরা খুব কষ্ট পেয়েছেন।’

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে তাঁর দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে