রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় সিয়াম হোটেলে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সিয়াম হোটেলে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সিয়াম হোটেলে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন, নোংরা পরিবেশে পরোটার ময়দার ডো সংরক্ষণ, পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই প্রস্তুত এবং প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া রান্নাঘরে তেলাপোকার অস্তিত্ব এবং ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

অভিযানে এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস দল।

এ সময় হোটেল কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।