সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৫ কোটি টাকার আইস জব্দ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৫ কোটি টাকার আইস জব্দ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে দুই বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৫ কোটি টাকার আইস জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ভয়ংকর মাদক হিসেবে পরিচিত ক্রিস্টাল মেথ-আইস, দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবির যামিনীপাড়া জোনের একটি বিশেষ টহল দল।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়।

তবে বিজিবির সদস্যদের দেখে মোটরসাইকেলটি দ্রুত ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর মোটরসাইকেলটি বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে।

বিজিবি জানায়, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে একপর্যায়ে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে দুই আরোহী রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেন।

বিজিবির অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

তিনি আরও বলেন, “এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল আইস মেথ উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পালিয়ে যাওয়া দুই আরোহীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।