শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগের ১ ঘণ্টার মধ্যে ১জন আসামি আটক!

ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগের ১ ঘণ্টার মধ্যে ১জন আসামি আটক!

ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগের ১ ঘণ্টার মধ্যে ১জন আসামি আটক!

মো: আব্দুল্লাহ 
ভূঞাপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে নকল তামাকজাত পণ্য (জর্দা) তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের এক ঘণ্টার মধ্যে শাকিল (২৪) নামে একজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। তবে ঘটনায় অভিযুক্ত আরো দুইজন পলাতক রয়েছেন।


সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কালা সড়ক সংলগ্ন কুকাদাইর গ্রামে এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী (৬০) ও তার দুই ছেলে মিজান (৪০) ও শাকিল (২৪) দীর্ঘদিন ধরে অনুমোদন ও নিবন্ধন ছাড়াই জর্দা তৈরি ও বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড ও কারখানা বন্ধের নির্দেশ দেয়। পরে গোপনে কারখানা চালুর খবর পেয়ে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহে যান।


এ সময় সাংবাদিকদের গালিগালাজ, পেশাগত দায়িত্ব পালনে বাধা, আঘাতের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বিষয়টি ইউএনও মো. মাহবুব হাসান ও ওসি একেএম রেজাউল করিমকে জানানো হয়। এতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান। পরে প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষণিক কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।


এ ঘটনায় চ্যানেল এস টেলিভিশনের সংবাদ প্রতিনিধি হাদী চকদার ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি দুলদুল হোসেন রাজু সহ পাঁচ সাংবাদিক রাতেই অভিযুক্ত ওই তিন জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

পরে সেই অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র এক ঘণ্টার মধ্যে শাকিল নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে ঘটনায় আরো ২ জন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন। 


রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি হাদী চকদার বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণ আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। এ ঘটনায় দ্রুত আইনি সহায়তা দেওয়ায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ধন্যবাদ জানাই।


থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই শাকিলকে আটক করা হয়েছে। বাকি দুজনকেও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।