শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে খুন মামলার আসামিসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে খুন মামলার আসামিসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে খুন মামলার আসামিসহ গ্রেফতার ৪

রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে খুন মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ খ্রি. জীবতলী, কাঠালতলী ও কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।   স্বপন চাকমা (২৫) পিতা: রিময় লাল চাকমা, সাং: জীবতলী হেডম্যান পাড়া, কোতোয়ালী, রাঙ্গামাটি। তাকে একটি খুন মামলায় গ্রেফতার করা হয়েছে। 

 মো. রবিউল হাসান (২২)  পিতা: মৃত শহিদুল ইসলাম, সাং: কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর।   মো. সাইফুল ইসলাম (২৫)  পিতা: বাবুল হোসেন, স্থায়ী ঠিকানা: ভাসান্যাদম, লংগদু; বর্তমান ঠিকানা: কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর।  রবিউল ও সাইফুলকে দাঙ্গাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। 

রীতা দাশ (২৫) — স্বামী: সজল দাশ, সাং: কাঠালতলী ধোপাপাড়া, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি সদর। তাকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

রাঙ্গামাটি  জেলা প্রতিনিধি:-মোঃ কামরুল ইসলাম,