শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা শালিখায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক

মাগুরা শালিখায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক

মাগুরা শালিখায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। তিনি উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের নির্দেশনায় এসআই সাইফুল খালাসি সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রানা মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।