রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে উল্লাপাড়ার আরেক প্রবাসী এরশাদ আলী

দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে উল্লাপাড়ার আরেক প্রবাসী এরশাদ আলী

দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে উল্লাপাড়ার আরেক প্রবাসী এরশাদ আলী


সিরাজগঞ্জ প্রতিনিধি 
দুবাই প্রবাসীর ২২লাখ টাকা চুরি করে পালিয়ে আসার অভিযোগ উঠেছে  উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের  আরেক দুবাই প্রবাসী এরশাদ আলীর বিরুদ্ধে।  এরশাদের বিরুদ্ধে দুবাই পুলিশের কাছে টাকা চুরির অভিযোগও করেছে ওই ভুক্তভোগী  প্রবাসী। 
অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের গোয়ালজানি গ্রামের হাজী আব্দুল বারী আকন্দের ছেলে মোঃ হাশেম আলী  দীর্ঘদিন ধরে দুবাই প্রবাস জীবন যাপন করছেন। তার কাজের সহযোগিতার জন্য  একই উপজেলার রামকান্তপুর গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে এরশাদ আলীকে 
দুই বছর আগে দুবাই নিয়ে যান  হাশেম আলী। সেখানে নিয়ে গিয়ে এরশাদকে বিল্ডিংয়ের ভাড়া তোলার কাজ দেন। গত দুই বছর সে ভাড়া তুলে ঠিকঠাকভাবে জমা দিলেও গত জুলাই মাসের ভাড়া ৬৫ হাজার দেরহাম যা বাংলা টাকায় প্রায় ২২লাখ ১০ হাজার টাকা।  সেই জমা না দিয়েই চলতি আগষ্ট মাসের ১১ তারিখে সে  চুরি করে পালিয়ে দেশে চলে আসে। 
এবিষয়ে  ভুক্তভোগী মোঃ হাশেম আলী দুবাই পুলিশের কাছে এরশাদ আলীর বিরুদ্ধে একটি চুরির অভিযোগও করেছেন। যার রেফারেন্স নাম্বার ২২৬০০৪৩৪৭৮৯৮
দুবাই পুলিশ এখন এরশাদ আলীকে খুজছেন। জনশ্রুতি রয়েছে এই এরশাদ আলী এর আগেও এলাকার বিভিন্ন লোকের টাকা আত্মসাত করেছেন।
তবে এরশাদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। 
এবিষয়ে  ভুক্তভোগী প্রবাসী মোঃ হাশেম আলী তার কষ্টার্জিত টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসনের দ্রুত  হস্তক্ষেপ কামনা করেছে