বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত ১৬ আগস্ট দুপুরে মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার একটি মৎস্যঘেরের পাড়ে এ ঘটনা ঘটে বলে
অভিযোগ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে সেখানে নিয়ে যান অভিযুক্ত সুমন। পরে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
পরে অসুস্থ হয়ে পড়লে কিশোরী তার মামিকে ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
মেহেদী হাসান জিকো
মোংলা প্রতিনিধি