সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

​পাকুন্দিয়া  মো: রেজুয়ানুল হক। 


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে 'চর এলাকা ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব'-এর উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে টিভি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) আয়োজিত জমজমাট ফাইনালে ৩নং চরফরাদী ইউনিয়ন ২-১ গোলে ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
​১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: রাসেল মাহমুদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক ছাত্রদল নেতা মো: নাজমুল হক অপু এবং বিশেষ উদ্বোধক ছিলেন মো: শাকিল মাহমুদ সম্রাট।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।