সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জনপ্রিয় নাট্য, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ফজলুর রহমান বাবু'র শুভ জন্মদিন

আজ জনপ্রিয় নাট্য, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ফজলুর রহমান বাবু'র শুভ জন্মদিন

আজ জনপ্রিয় নাট্য, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ফজলুর রহমান বাবু'র শুভ জন্মদিন


ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো—এই গানে যিনি কণ্ঠ দিয়েছেন, সেই জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি নাটক, সিনেমা ও গানে সমান দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু ১৯৬০ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট, ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফরিদপুরে বাবার কর্মস্থল হওয়ার কারণে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে ওখানেই। তার বাবা মোখলেসুর রহমান ও মা নুরজাহান বেগম। ৬ ভাই-বোনের মধ্যে সবার বড় বোন মারা গিয়েছেন।


তিনি মাধ্যমিক পাশ করেছেন ফরিদপুর হাইস্কুল থেকে। উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন শেষ করেছেন ফরিদপুর কর্মাস কলেজ থেকে। ১৯৭৮ সালে ফরিদপুরের ‘বৈশাখী নাট্যগোষ্ঠী’ থেকে তাঁর অভিনয় যাত্রা শুরু। একই বছর তিনি প্রথমবার জাতীয় নাট্য উৎসবের মঞ্চে অভিনয় করেন।

 

১৯৮৩ সালে তিনি অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশীদের ‘আরণ্যক নাট্যদল’ মঞ্চদলে যোগ দেন। মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো, নঙ্কার পালা, পাথার, ময়ুর সিংহাসন, ইতিকথা, বিহঙ্গ প্রভৃতি।
বিবাহিত জীবনে তার স্ত্রীর নাম কাজী রোকসানা। তাদের দুই কন্যা সন্তানের নাম অবন্তী ও প্রিয়ন্তী। তিনি একসময় ব্যাংকে কাজ করতেন। পরর্বতীতে চাকরি ছেড়ে দিয়ে অভিনয়ে নাম লেখান। 
টেলিভিশনে তাঁর প্রথম অভিনয় কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা অবলম্বনে আবু জাফর সিদ্দিকী পরিচালিত নাটকে।

 

১৯৯১ সালে ইতিকথা নাটকের পরান মাঝি চরিত্রে অভিনয় তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।
বাবু টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সমানভাবে সফল। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ (হুমায়ূন আহমেদের গল্পে) চলচ্চিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়।
তিনি আরও অভিনয় করেছেন মনপুরা, গেরিলা, আনন্দ অশ্রু, লালশোভা, জয়জয়ন্তীসহ অসংখ্য চলচ্চিত্রে।


অভিনয়ের পাশাপাশি বাবু তাঁর সুমধুর কণ্ঠ দিয়েও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন।
গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মনপুরা চলচ্চিত্রে দুটি গান গাওয়ার মাধ্যমে।
২০০৯ সালে প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘ইন্দুবালা’। এরপরও বেশ কিছু জনপ্রিয় গান ও অ্যালবাম প্রকাশ করেন।


ফজলুর রহমান বাবু তাঁর বহুমুখী প্রতিভার জন্য একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। হাস্যরসাত্মক চরিত্র থেকে শুরু করে গম্ভীর, সামাজিক ও বাস্তবধর্মী চরিত্রে তাঁর অভিনয় সবসময় দর্শকের হৃদয় ছুঁয়েছে।
অসাধারণ প্রতিভার অধিকারী এই গুণী মানুষটির জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন ফজলুর রহমান বাবু।