রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে আর্থিক সাইবার অপরাধের অভিযোগে নাহিদ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) নওগাঁ সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল জানতে পারে, নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার নাহিদ তার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবৈধভাবে বিকাশ ও নগদের মাধ্যমে ডলার ই-ট্রানজেকশন করে আসছেন।

পরে ওই সংবাদের ভিত্তিতে অভিযানিক দল বক্তারপুর এলাকায় নাহিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের পর তার হাতে থাকা মোবাইল ফোন বিশ্লেষণ করে পুলিশ বিভিন্ন তথ্য পায়। নাহিদ "TextVerified" ওয়েবসাইট ও "wePhone" অ্যাপ ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর এবং ভুয়া জিমেইল আইডি তৈরি করে অবৈধ উপায়ে নিজের বিকাশ অ্যাকাউন্টে ডলার ই-ট্রানজেকশন করতেন।


এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।