রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় পুকুরে ডুবে কওমি মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু

পোরশায় পুকুরে ডুবে কওমি মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু

পোরশায় পুকুরে ডুবে কওমি মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু

নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামের এক কওমি মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


​নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


​স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন শেখপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে তিনি হঠাৎ পানির নিচে তলিয়ে যান।

 বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার ইউসুফ আলী নামের এক শিক্ষার্থী দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে।
​পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ আরিফুল হক সাহিন 
​পোরশা (নওগাঁ) প্রতিনিধি: