বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জামায়াতের ৩ দিনের কর্মসূচি

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জামায়াতের ৩ দিনের কর্মসূচি

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জামায়াতের ৩ দিনের কর্মসূচি


আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।শুক্রবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর রাজধানী ঢাকার কৃষিবিদ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আগামী ১৫ ডিসেম্বর রাজধানী ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।