রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকায় বর্ণাঢ্য র‍্যালি

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকায় বর্ণাঢ্য র‍্যালি

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকায় বর্ণাঢ্য র‍্যালি

 

 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিটি  পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় স্ংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।

এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতেউপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত অংশ নেন ।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু গোলজার হোসেন, সাখাৎয়াত পাঠান, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাসার মন্ডল, সদস্য সচিব কামরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
আশিকুর রহমান শ্রাবন