শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন


কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ গত শনিবার দেশে ফিরে আসে। নিহতদের মধ্যে সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ শনিবার বিকেল পাঁচটার দিকে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে।  

বেনাপোলে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে দশটার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। এরপর আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ থানা পাড়ায় শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।  

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, পৃথক ধর্মীয় রীতিতে রাতেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর ছোট ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ শনিবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী দাহ করা হয়। দাহ শেষে বাবা ও ছেলেকে পাশাপাশি সমাধি দেওয়া হয়।  

আক্তারুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।