সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যবসায়ী জিম্মি ও ফুটপাত দখলে শ্রীহীন কোটবাজার: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কোটবাজার (উখিয়া) প্রতিনিধি

ব্যবসায়ী জিম্মি ও ফুটপাত দখলে শ্রীহীন কোটবাজার: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কোটবাজার (উখিয়া) প্রতিনিধি

ব্যবসায়ী জিম্মি ও ফুটপাত দখলে শ্রীহীন কোটবাজার: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কোটবাজার (উখিয়া) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কোটবাজার এখন সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এক ভোগান্তির নাম। প্রতিদিন উপজেলার অন্তত ৪-৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা ও শপিংয়ের জন্য এই বাজারে আসেন। দীর্ঘদিনের একটি সুদৃঢ় ব্যবসায়িক পরিবেশ এবং সক্রিয় ব্যবসায়ী সমিতি থাকা সত্ত্বেও স্থানীয় কয়েকজন জমিদারের (মার্কেট মালিক) অতি-লোভী মানসিকতার কারণে বাজারটি তার ঐতিহ্য হারাতে বসেছে। একদিকে চলছে ব্যবসায়ীদের ওপর নীরব নির্যাতন, অন্যদিকে চলছে যত্রতত্র ফুটপাত দখল ও পার্কিং বাণিজ্যের মহোৎসব।
সালামী ও ভাড়া বৃদ্ধির নামে নির্যাতন
অনুসন্ধানে জানা যায়, দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে কোটবাজারে দোকান ভাড়া নিয়ে সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে বাজারটি বর্তমান চাঙ্গা ও জমজমাট রূপ ধারণ করেছে। কিন্তু ব্যবসা জমে ওঠার সাথে সাথেই স্থানীয় কয়েকজন মার্কেট মালিক ও জমিদারদের লোভী নজর পড়েছে এই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর।
ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেন, বছরের পর বছর ব্যবসা চাঙ্গা হওয়ার সাথে সাথেই জমিদাররা অস্বাভাবিক হারে অতিরিক্ত 'সালামী' (অগ্রিম টাকা) এবং অন্যায্য ভাড়া দাবি করে বসেন। নতুন চুক্তি অনুযায়ী বাড়তি টাকা দিতে না পারলে দোকান থেকে উচ্ছেদ করে অন্য কাউকে ভাড়া দেওয়ার সরাসরি হুমকি দেওয়া হয়। বছর বছর জমিদারদের এমন মানসিক ও আর্থিক নির্যাতনের শিকার হয়ে অনেক ব্যবসায়ী এখন পুঁজি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।
পার্কিংয়ের জায়গা ভাড়া ও ফুটপাত দখল
একটি বড় ও ব্যস্ত বাণিজ্যিক বাজারের জন্য পর্যাপ্ত গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কিন্তু কোটবাজারের অন্যতম বড় ও ব্যস্ততম ‘চৌধুরী মার্কেট’-এ দেখা গেছে উল্টো চিত্র। সাধারণ ক্রেতাদের সুবিধার্থে মার্কেটের সামনে যে সামান্য গাড়ি পার্কিংয়ের জায়গা বরাদ্দ ছিল, তা টাকার বিনিময়ে বিভিন্ন লোকের কাছে ভাড়া দিয়ে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, মার্কেটের সামনের ফুটপাতগুলো পুরোপুরি অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে অসংখ্য দোকান। ফলে মূল সড়কের যে অংশটুকু বাকি থাকে, সেখানে বসানো হয়েছে ভ্রাম্যমাণ হকার। এই হকারদের কাছ থেকে স্থানীয় কিছু প্রভাবশালী দোকানদার ও চক্র নিয়মিত 'মাসোয়ারা' (মাসিক চাঁদা) তুলছে বলে অভিযোগ রয়েছে। এমনকি এই হকারদের কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট হারে 'হাসিল' বা চাঁদা আদায় করা হচ্ছে।
ভোগান্তি ও প্রশাসনের রহস্যজনক নীরবতা
পার্কিং বাণিজ্য ও ফুটপাত দখলের ফলে কোটবাজারের প্রধান সড়কে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বাজারে আসা সাধারণ ক্রেতা ও পথচারীদের চলাচলের কোনো জায়গা নেই।
ব্যবসায়ী সমিতি দৃশ্যত সক্রিয় এবং বিভিন্ন সময় ব্যবসায়ীদের পাশে থাকার দাবি করলেও, জমিদারদের এই সিন্ডিকেটের সামনে তারাও যেন অনেক সময় অসহায়। স্থানীয় সাধারণ জনগণ এবং ভুক্তভোগীদের ধারণা, মার্কেটের প্রভাবশালী জমিদার ও প্রভাবশালী চক্রটি অবৈধ উপায়ে উপার্জিত বিশাল অঙ্কের টাকার একাংশ দিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ বা নিয়ন্ত্রণে রাখছে। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ আতঙ্ক, অবৈধ পার্কিং বা ফুটপাত দখলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।
কোটবাজারের সুষম ব্যবসায়িক পরিবেশ রক্ষা, জমিদারদের অন্যায্য হয়রানি বন্ধ এবং ফুটপাত ও পার্কিংয়ের জায়গা উচ্ছেদ করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল